করোনাভাইরাস থেকে সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে
স্থানীয়দের বিতরণ করে দিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(চুয়েট)।
‘চুয়েটাইজার’ নামক এই হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত আইসোপ্রোপানল (Isopropanol), গ্লিসারল (Glycerol), হাইড্রোজেন-পারক্সাইড (Hydrogen-peroxide) ব্যবহার করা হয়েছে।
চুয়েটের রসায়ন বিভাগের ল্যাবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজিয়া সুলতানার নেতৃত্বে রসায়ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন।
এ উপলক্ষে রোববার দুপুর ১২.৩০টায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম হ্যান্ড স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিনামূল্যে বিতরণ শুরু করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম জানান, সরকারের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিল সম্ভব নয়। চুয়েটের রসায়ন বিভাগের তৈরা করা এসব হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করে আমরা আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে চাই।
উল্লেখ্য, প্রাথমিকভাবে ১০০মি.লি. সাইজের ৩০০ ইউনিট স্যানিটাইজার তৈরি করা হয়েছে।