Translate

Tuesday, March 24, 2020

যে ৭ টি কারণে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবোট ব্যবহার করবেন!

0

১)সময় ও পরিশ্রম লাঘব করুন

চ্যাটবট দিন রাত ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই এক টানা কাজ করে যায় যা একজন মানুষের পক্ষে অসম্ভব। ব্যবসায়িক যোগাযোগের কাজগুলোর জন্য মানুষ ভাড়া না করে আপনি কেবল মাত্র চ্যাটবট ব্যবহার করেই একই ধরনের কাজ আরো ভালোভাবে করতে পারেন। ফলে আপনার সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করতে পারবেন। চ্যাটবট আপনার বিশ্বস্ত সহযোগীর মতো সর্বদা আপনার কথা মেনে চলবে!

২) একই সময়ে একাধিক কাস্টমারকে সার্ভিস দিন আরো দক্ষভাবে!

চ্যাটবটের মাধ্যমে একই সময়ে দক্ষতার সাথে একাধিক কাস্টমারের সাথে যোগাযোগ সম্ভব।

শুধু তা-ই নয়, চ্যাটবট তাদের নাম ধরে সম্বোধন করে কথা এগিয়ে নিতে পারবে!

পাশাপাশি সুন্দর মতো অভ্যর্থনা করতে পারবে, নানাবিধ প্রশ্নের যুক্তিনির্ভর জবাব দিতে পারবে অতীতের কনভার্সেশন এনালাইসিস করে!



৩)উন্নত চ্যাটবট কাস্টমারের সকল জিজ্ঞাসা পূরণ করে পণ্য/সার্ভিস ক্রয়ের জন্য প্রলুব্ধ করে!

উন্নত চ্যাটবট সতর্কতা, আগ্রহ, সিদ্ধান্ত ও কাজ - এই চারটি মৌলিক দিক লক্ষ্য রেখে সর্বদা কাজ করে।
এটি সতর্কতার সাথে ক্রেতার নিকট পণ্য/সার্ভিসের বিজ্ঞাপণ করে এবং ক্রেতাকে পণ্যের প্রতি আগ্রহী করে তুলে। এর পরের ধাপে ক্রেতাকে আগ্রহী করে তুলে পণ্যটি কিনার জন্য এবং সর্বশেষে পেমেন্ট গ্রহনের কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করে।

৪) Click-to-Messenger Ads ব্যবহার করে কাস্টমারের নিকট সরাসরি বিজ্ঞাপণ করুন

Click-to-Messenger Ads সার্ভিসটি ফেসবুকে পণ্য বিজ্ঞাপনের চেয়ে ১০০% কার্যকরী। কারণ এর মাধ্যমে সরাসরি চাহিদা মাফিক ব্যক্তির নিকট বিজ্ঞাপণ করা যায় এবং চ্যাটবটের মাধ্যমে তাদের চাহিদা দক্ষতার সাথে পূরণ করা যায়।অর্থাৎ কম খরচে অধিক উপকার পাওয়া যায় এর মাধ্যমে।

৫)ইমেইল মার্কেটিং এর চেয়ে চ্যাটবোট মার্কেটিং অধিক উপযোগী

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি এক সময়ে কেবল মাত্র একটি ক্রেতার সাথেই যোগাযোগ করতে পারছেন যেখানে কিনা চ্যাটবটের মাধ্যমে অসংখ্য লোকের সাথে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। আর যত বেশি যোগাযোগ তত বেশি প্রচার। ফলে চ্যাটবট মার্কেটিং ইমেইল মার্কেটিং এর তুলনায় ৬০-৭০% এগিয়ে!


৬)পুরানো কন্টেন্টকে নতুন ভাবে প্রচারের সুযোগ

চ্যাটবোটের মাধ্যমে আপনার পুরাতন কন্টেন্টগুলোকে নতুনভাবে ক্রেতার সামনে তুলে ধরার ব্যাপক সুযোগ আছে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি আপনার পুরাতন কন্টেন্টকে চ্যাটবটের মাধ্যমে নতুন কন্টেন্টের সাথে মিলিয়ে প্রচার করতে পারেন, প্রচারের কাজে gif,stickers,  mov ইত্যাদিও ব্যবহার করতে পারেন!

৭)কমেন্ট গার্ড হিসেবে ব্যবহার করুন

এটি চ্যাটবটের একটি অন্যতম আকর্ষণীয় সুবিধা। আপনার দেয়া ফেসবুকে বিজ্ঞাপনের পোস্টে চ্যাটবটের মাধ্যমে অটোমেটিক ক্রেতাদের সাথে কথোপকথনের মাধ্যমে পণ্য/সার্ভিস এর বিজ্ঞাপণ,প্রচার ও প্রসার এগিয়ে নিতে পারেন!

মূল কথা, ফেসবুক চ্যাট সার্ভিসটি যেমন আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করছে, তেমনি আপনার সময়,অর্থ ও শ্রম লাঘব করে আপনাকে দিচ্ছে অধিক উৎপাদনশীলতার সুযোগ!

Author Image

About Bijoy Das
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design

No comments:

Post a Comment